Tuesday, 2 April 2013

তিন ‘ব্লগার’ গ্রেপ্তার

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে রাজধানীতে তিন ‘ব্লগারকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোড, পলাশি ও মনিপুরি পাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
এরা হলেন- সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।
তাদের ল্যাপটপ ও কম্পিউটারও জব্দ করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান। 
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র শুভকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বন্ধু ও সহপাঠীরা।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
শাহবাগের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, শুভর বন্ধু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বজিত সোমবার রাতে এই সাধারণ ডায়েরি করেন।
শুভর সহপাঠী আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের গেট থেকে একটি সাদা মাইক্রোবাসে করে শুভকে তুলে নিয়ে যাওয়া হয়।
শুভর এক রুমমেটের বরাত দিয়ে রহিম জানান, “ফোন করে শুভকে হলের গেটে ডেকে নেয়া হয়। গেটে গেলে দুজন লোক তার সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।”
ওই মাইক্রোবাসের পিছনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড লেখা থাকলেও কোনো লোগো ছিল না বলে রহিম জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, “কাউকে তুলে নিয়ে যাওয়া বা জিডির বিষয়ে আমার কিছু জানা নাই।
দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার তিনজনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার। ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।
বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।

Monday, 1 April 2013

এন্টার্কটিকার সাগর ছেয়ে যাচ্ছে বরফে

জলবায়ু পরিবর্তনের কারণে ভাসমান বরফে ছেয়ে যাচ্ছে এন্টার্কটিকার সাগর।ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে একথাই বলা হয়েছে।
আর্কটির্কের বরফের স্তর নিচের দিক থেকে গলে গিয়ে বেরিয়ে আসছে অপেক্ষাকৃত শীতল পানি। কম ঘনত্বের এই শীতল পানি জমে থাকছে সাগরের উপরিভাগে।

শীত এবং শরৎ কালে উপরিভাগে জমে থাকা ওই পানি চটজলদি আবার পরিণত হচ্ছে বরফে।আর এভাবেই সামুদ্রিক বরফ বেড়ে যাওয়ার এ অদ্ভুত ঘটনা ঘটছে বলে ধারণা বিজ্ঞানীদের।

এন্টার্কটিকায় সাগরের বরফের এই বৃদ্ধি কম হলেও পরিসংখ্যানের দিক দিয়ে উল্লেখযোগ্য।বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ১৯৮৫ সাল থেকে এন্টার্কটিকা সাগরে বরফ বেড়েছে প্রতি দশকে প্রায় ১ দশমিক ৯ শতাংশ হারে।

অন্যদিকে, আর্কটিক অঞ্চলে গত কয়েক দশকে কমে গেছে সামুদ্রিক বরফ।

এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই ধারণা প্রকাশ করেছেন ‘রয়াল নেদারল্যান্ডস মেটেওরোলোজিক্যাল ইন্সটিটিউট’(কেএনএমআই)এর গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, দক্ষিণ গোলার্ধে শরৎ এবং শীতকালে সমুদ্রের বরফ বেড়েছে।সাগরের উপরিভাগে ভেসে থাকা সচ্ছ্ব, শীতল পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘটেছে বরফের এ বৃদ্ধি।আর এন্টার্কটিকার নিম্নস্তরের বরফের মাত্রাতিরিক্ত গলনেই ওই বরফ শীতল পানির উৎসারণ বলে অভিমত গবেষকদের।

হরতালের আগে ঢাকায় ৭ গাড়িতে আগুন

ইসলামী ছাত্রশিবির ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রাজধানীতে অন্তত সাতটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি বাস, সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি গাড়ি এবং চারটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।
ইসলামী ছাত্রশিবির এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিজিএমইএ ভবনের সামনে থাকা রাষ্ট্রায়াত্ত গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে নিয়োজিত একটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকরা।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে ৪টার দিকে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বাসটিতে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি দোতলা বাসে আগুন দেয়া হয়।
পুলিশের সহকারী কমিশনার ইমানুল হোসেন জানান,  বেলা সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ‘তরঙ্গ’ নামের বাসটিতে আগুন দেয়ার পর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোতলা বাসটির প্রায় সব আসন পুড়ে গেছে বলে ইমানুল হোসেন জানান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ায় কাজে ব্যবহৃত বিআরটিসির বেশ কয়েকটি বাস বিশ্ববিদ্যালয় মাঠের পূর্ব পাশে দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা শিক্ষার্থীর ছদ্মবেশে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।”
সন্ধ্যা সাড়ে ৭টায় কারওরান বাজারের ওয়াসা ভবনের সামনে একটি প্রাইভেটকারে এবং মোহাম্মদপুরের বাঁশবাড়িতে অন্য একটি প্রাইভেটকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় লোকজন এবং পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়।


এর মধ্যে সংবাদ সংগ্রহের কাজে থাকা এটিএন নিউজের একটি গড়িও রয়েছে। গাড়ির চালক মো. সোলায়মানকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্টন থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন, “প্রতিবাদ সমাবেশে আসা কর্মীরা গাড়িতে আগুন দিয়ে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।”
রোববার রাতে ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ মোটরসাইকেলে করে এসে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে বিএনপির অভিযোগ।
ওই ঘটনার প্রতিবাদেই সোমবার সকালে নয়া পল্টনে কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে দলটি।
এর আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।
হরতাল ডাকার পরপরই রোববার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, গাইবান্ধা ও জয়পুরহাটে ভাংচুর চালায় শিবিরকর্মীরা। রাজধানীতে আটটি গাড়িতে আগুন দেয়া হয়।

সুস্থ থাকুক হৃৎপিন্ড

হৃদয় আর হৃৎপিন্ড এক জিনিস নয়। বুকের ভেতর যে যন্ত্রটি আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে সেটিই হৃৎপিণ্ড। আর হৃদয় আপনার চিত্ত। তাই হার্ট ডিজিজ বলতে শুধুমাত্র হৃৎপিন্ডের রোগকেই বোঝায় না। হৃদরোগের জন্য মানসিক স্বাস্থ্যও দায়ী। অতিরিক্ত মানসিক চাপ, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ।
হৃদরোগের কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে পরামর্শ দিয়েছেন গাজীপুরের আনসার ও ভিডিপি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ খালেদ হোসাইন।
চিকিৎসাবিজ্ঞানীদের দাবি- নারীদের তুলনায় পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। মহিলাদের ঋতুস্রাব বন্ধ হওয়ার পর এবং পুরুষের বয়স চল্লিশ পেরোলে হৃদরোগের ঝুঁকি থাকে।
হৃদরোগ সাধারণত দুই ধরনের
১। জন্মগত হৃদরোগ
২। অন্যান্য উপসর্গজনিত হৃদরোগ
করানরি হৃদরোগ হওয়ার কারণ
করানরি হৃদরোগ বা হৃৎপিন্ডে রক্তসরবরাহকারী ধমনীর রোগ সম্পর্কে জানতে আগে জানা দরকার করানরি কী এবং কীভাবে এ রোগ তৈরি হয়। আমাদের বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝে হৃদপিন্ডের অবস্থান। হৃৎপিন্ড সারা দেহে রক্ত সঞ্চালনের কাজ করলেও মজার ব্যাপার হলো হৃৎপিন্ডের নিজের কোষগুলোকেও সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য দরকার পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি। হৃৎপিন্ডের গুরুত্বপূর্ণ এ কাজটি করে করানরি বা রক্তসরবরাহকারী ধমনী। এই ধমনীর সংকোচনের ফলে করানরি হৃদরোগ হয়। ক্রমাগত ভুল জীবনযাপনের ফলে হৃৎপিন্ডের ধমনীর ভেতরের দেয়ালে কোলেস্টরাল প্লাক বা হলুদ চর্বির স্তর জন্মে। এতে ধমনীর মাধ্যমে রক্তচলাচল কমে যাওয়ায় সারাদেহে অক্সিজেন ও পুষ্টি পৌঁছানোর প্রক্রিয়া ব্যাহত হয়। এ প্রক্রিয়াকে ইস্কিমিক হার্ট ডিজিজ বলে। ফলে বুকে ব্যথা অনুভূত হয়।
যখন দরকার আরও সচেতনতা
 * ডায়াবেটিস হলে
 * বংশে কারও হৃদরোগ থাকলে
 * ধূমপানের অভ্যাস
 * রক্তে কোলেস্টরাল বা চর্বিজাতীয় পদার্থের আধিক্য
 * অতিরিক্ত ওজন বা মেদ
 * শারীরিক পরিশ্রমের অভাব
 * উচ্চ রক্তচাপ
 * বাতজ্বর
কখন যাবেন ডাক্তারের কাছে
 - কিছুদূর হাঁটলে, ভারি কাজ করলে বা সিঁড়ি দিয়ে ওঠানামার করার ফলে বুকে ব্যথা অনুভূত হলে।
 - বুকে ব্যথা ও শ্বাসকষ্ট থাকলে।
 - অনেকদিন ধরে পিঠে ব্যথা থাকলে।
 - বারবার অজ্ঞান হয়ে পড়ে গেলে।
 - পায়ে পানি আসার কারণে পা ফুলে গেলে।
 - কোন কারণে তীব্র মানসিক চাপ থাকলেও এ ব্যথা অনুভূত হতে পারে। তখনও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
 - ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে।
যা কিছু করণীয়
সুস্থতার জন্য দরকার সঠিক জীবনদৃষ্টি আর সচেতনতা। খাবার ও জীবনযাপনে সচেতন হলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
১. হৃদরোগের কারণগুলোর মধ্যে মানসিক চাপের প্রভাব লক্ষ্যণীয়। অত্যাধিক মানসিক চাপের প্রভাব পড়ে হৃদযন্ত্রে। এজন্য দরকার হাসিখুশি থাকা। মুখ ভার করে থাকার চেয়ে হাসিখুশি থাকলে হৃদপিন্ড সুস্থ থাকে।
২. হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।  
৩. বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। এক্ষেত্রে রাতে গুরুপাক খাবার একেবারেই নয়। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সিগারেট, কোমলপানীয়/কোল্ডড্রিঙ্কস বা কার্বোহাইড্রেড যুক্ত পানীয়, ফাস্টফুড হৃদপিন্ডের জন্য ক্ষতিকর। ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করুন। খালি হাতের ব্যায়াম সবচেয়ে ভালো।
৪. উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

Friday, 29 March 2013

পুরুষের যৌনবিষয়ক নানা প্রশ্ন মনে আসে, সেসবের কিছু প্রশ্ন ও

প্রশ্নঃ কি করে প্রথম হস্তমৈথুন বিষয়ে ধারণা পায়?
উত্তরঃ শিশু বয়সে লিঙ্গ নিয়ে নাড়াচাড়া শুরু হয়। তখন সে দেখতে পায় নাড়াচাড়া করলে লিঙ্গ শক্ত হয়। বয়ঃসন্ধিকালে নাড়াচাড়া করার সময় হঠাৎ বীর্যপাত হয়। এটা বিস্ময়ের জন্ম দেয়। বীর্যপাতে সুখানুভূতি হয়। পরবর্তীতে হঠাৎ পাওয়া জিনিসটাকে সে নিজের ইচ্ছাধীন করে ফেলে এবং ইচ্ছামতো বীর্যপাত ঘটায়।
প্রশ্নঃ আমি যখন হস্তমৈথুন করি তখন বীর্য গড়িয়ে গড়িয়ে বের হয়। ৪-৫ ফোঁটা বের হয়। এটা কি কোনো সমস্যা?
উত্তরঃ এভাবে বীর্যপাত অস্বাভাবিক কিছু নয়। তবে যদি মনে হয় লিঙ্গে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে সে ক্ষেত্রে ডাক্তার দেখানো ভালো। বীর্যের পরিমাণ বিভিন্ন রকম হয়, সাধারণত এটা ১ চা চামচের মতো। তবে কারো কারো এর বেশি বা কম থাকতে পারে।
প্রশ্নঃ লিঙ্গের গোড়ার চুল শেভ করে ফেলে দিলে আবার গজাতে কতদিন লাগে? আমি লক্ষ্য করছি হস্তমৈথুন শুরু করার পর থেকে আমার লিঙ্গের গোড়ায় চুল কমে যাচ্ছে।
উত্তরঃ চুল আবার গজাতে কয়েক সপ্তাহ লেগে যায়। হস্তমৈথুন করলে ওই চুল পড়ে যায় না। একজন ডাক্তারের পরামর্শ নেয়া ভালো। অন্য কোনো রোগের কারণে চুল পড়ে যাচ্ছে কি না তিনি নির্ণয় করতে সাহায্য করবেন।
প্রশ্নঃ আমার বয়স ২২ বছর। আমি যৌনসঙ্গম করিনি এর আগে। তবে বর্তমানে সঙ্গম করার পর আমার লিঙ্গ খুব ছোট হয়ে যায়। লিঙ্গ বড় ও দীর্ঘ করার জন্য কোনো রকম ব্যায়াম আছে কি না। আমি কোনো ওষুধ বা পিল ব্যবহার করতে চাই না।
উত্তরঃ ভয় পাবেন না। এটাই স্বাভাবিক। এর জন্য কোনো ওষুধ, পিল বা ব্যায়ামের প্রয়োজন নেই।
প্রশ্নঃ লিঙ্গ কতটা চওড়া হওয়া উচিত?
উত্তরঃ এ বিষয়টি নিয়ে বিশেষ কোনো গবেষণা হয়নি। ফলে লিঙ্গের পরিধি কতটা হলে স্বাভাবিক তা বলা হয়নি কোথাও। যেহেতু লিঙ্গের পরিধির মাপ সঠিক হয় না এবং লিঙ্গের বিভিন্ন স্থানে এর মাপ বিভিন্ন রকম তাই এ নিয়ে যা কিছু বলা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়।
প্রশ্নঃ আমার মুসলমানি করা হয়নি। লিঙ্গ যখন শক্ত হয় তখন লিঙ্গ মুণ্ডের চামড়া আমি টেনে পেছনে আনতে পারি না, এটা কি কোনো সমস্যা?
উত্তরঃ চিন্তা করার মতো কিছু নয়। চামড়াটা ধীরে ধীরে গোড়ার দিকে টানতে টানতে একসময় পুরোপুরি পেছনে চলে আসবে। তবে খুব জোরাজুরি করলে রক্ত পড়বে এবং ব্যথা করবে। সুতরাং জোরাজুরি না করাই ভালো। তবে Phimosis নামে একটা অসুখ আছে যে ক্ষেত্রে ওই চামড়া পেছনে আসে না। তখন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো।
প্রশ্নঃ যখনই আমি রোমান্টিক অনুভূতি পাই তখনই আমার লিঙ্গ শক্ত হয়। আমি যৌনসঙ্গম করিনি এখনো, তাহলে এর অর্থ কি?
উত্তরঃ কোনো রোমান্টিক কিছু চিন্তা করলে লিঙ্গ শক্ত হবে এটাই স্বাভাবিক। সুস্থ স্বাভাবিক পুরুষ হলে এটাই স্বাভাবিকভাবে হয়।
প্রশ্নঃ মানুষের সামনে হস্তমৈথুন করলে আমি চরম উত্তেজনা অনুভব করি। আমার মধ্যে পরপর ওই স্বভাবটা খুব বেড়ে যাচ্ছে। আমার কেন এরকম হচ্ছে। আমি কোনো সমস্যায় ভুগছি?
উত্তরঃ Exibitionism নামে একটা অসুখ আছে যে অসুখে আক্রান্ত ব্যক্তি তার নিজের গোপন অঙ্গ অন্য মানুষকে দেখানোর মধ্যে তীব্র আনন্দ খুঁজে পায়। এটি Paraphilia নামেও অভিহিত। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া ভালো।
প্রশ্নঃ আমি পুরুষ সমকামী। কিন্তু আমি স্বাভাবিক হতে চাই, কিভাবে হতে পারি?
উত্তরঃ মনের বর্ধন অভিজ্ঞতা, অপরের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ইত্যাদির ওপর নির্ভর করে যৌন স্বভাব গড়ে ওঠে। কার যৌন স্বভাব কী হবে তা ঠিক তাই বলা যায় না। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো।
প্রশ্নঃ আমি আমার বুকে নিয়ে যৌন কল্পনা করি। এটার মানে কি আমি সমকামী?
উত্তরঃ সবসময় তা নয়। চিন্তা করলেই সমকামী হয় না।
প্রশ্নঃ ‘ডুশ ব্যাগ’ কি জিনিস?
উত্তরঃ যোনিপথের ময়লা পরিষকারের সময় ডুশ দেয়ার পর যে ময়লা পদার্থ বের হয় তা সংগ্রহ করার জন্য যে ব্যাগ রাখা হয় তাকে ডুশ ব্যাগ বলে। তবে অল্পবয়স্ক ছেলেরা একে অন্যকে গালি দেয়ার জন্য শব্দটা ব্যবহার করে থাকে।
প্রশ্নঃ যৌনসঙ্গমের সময় আমার বাবী যখন ওপরে থাকে তখন তার যোনি থেকে আধা কাপ থেকে এক কাপ পরিমাণ রসক্ষরণ হয়। এটার মানে কি সে খুব উপভোগ করছে? নাকি বীর্যপাত?
উত্তরঃ হ্যাঁ, যৌনসঙ্গমের সময় রসক্ষরণ হয় বা ইজাকুলেশন হয়।
প্রশ্নঃ একটা মেয়ে ‘WET’ বলতে কী বোঝানো হয়?
উত্তরঃ যৌন উত্তেজনা হলে মেয়েদের যোনিপথে রসক্ষরণ হয়। এটা সঙ্গমকে সহজতর করে- যোনিপথ পিচ্ছিল করে।
পুরুষ শরীর ও লিঙ্গবিষয়ক প্রশ্ন
প্রশ্নঃ আমি গত ৩ সপ্তাহে হস্তমৈথুন করিনি। আমি যখন বাবীর সাথে সঙ্গম করি তখন প্রচুর পরিমাণে বীর্য বের হয় এবং আমার খুব ভালো লাগে। দীর্ঘদিন বীর্যপাত না হলে কি এমন হয়?
উত্তরঃ হ্যাঁ। তবে নির্দিষ্ট সময় পরে অতিরিক্ত বীর্য শরীরের ভেতরেই নিষিক্রয় ও ধ্বংসপ্রাপ্ত হয়। এটাই স্বাভাবিক শারীরিক ঘটনা।
প্রশ্নঃ আমি কয়েক সপ্তাহ ধরে হস্তমৈথুন করিনি। আমরা কাল বাচ্চা নেয়ার চেষ্টা করব। কোন ভঙ্গিতে যৌনসঙ্গম করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি। বীর্য ধরে রেখে পরে সঙ্গম করলে কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ে?
উত্তরঃ পূর্ণ মাত্রায় বীর্য তৈরি হতে ২৪-৭২ ঘণ্টা সময় লাগে। যে কোনো ভঙ্গিতে সঙ্গম করলেই হয়। তবে যদি গর্ভবতী না হন এবং বারে বারে এরকমই হতে থাকে সে ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্নঃ আমার বয়স ২১ বছর। সপ্তাহে ১ বার আমি হস্তমৈথুন করি। আমার ডান দিকের অণ্ডকোষ বেশি নিচে ঝুলে পড়ে ও বেশ বড়। এটা কি স্বাভাবিক?
উত্তরঃ অণ্ডকোষ দুটোর একটি বড় হয়। একটি অণ্ডকোষ অন্যটি থেকে নিচের দিকে থাকে। এটা স্বাভাবিক।
প্রশ্নঃ আমার সারা শরীরে লোমে ঢাকা। আমার বুদের মধ্যে এমন কারো নেই। এটা কি কোনো সমস্যা?
উত্তরঃ কার শরীরে কতটা লোম হবে তা বংশগত। লোম বেশি হলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে লোম তুলে ফেলার ক্রিম ব্যবহার করে দেখতে পারেন।
প্রশ্নঃ আমার এক পরিচিত ব্যক্তির Vas deferens (শুক্রনালী) নামের নলটি নেই, রোগটি ধরা পড়েছে। এ বিষয়ে কিছু জানতে চাই।
উত্তরঃ Vas deferens বা শুক্রনালী থাকে না রোগটা একেবারেই দেখা যায় না- তবে হতে পারে। কারো কারো হাত হয় না, পা হয় না বা কিডনি ত্রুটিযুক্ত হয়, এ ব্যাপারটাও সেরকমই।
প্রশ্নঃ ঠাণ্ডা পানির সপর্শে লিঙ্গ কি শক্ত হতে পারে?
উত্তরঃ ধরাবাঁধা তেমন কোনো নিয়ম নেই। তবে লিঙ্গ শক্ত হতে পারে এমন কোনো চিন্তা সপর্শ ঘটলেই লিঙ্গ শক্ত হয়।
প্রশ্নঃ স্বপ্নদোষ কি আমার জানা নেই। আমার বয়স ৩২। এটা কেমন জানতে ইচ্ছে করে।
উত্তরঃ সাধারণত এ বয়সে পৌঁছানোর আগেই স্বপ্নদোষ শুরু হয়। আপনার হয়তো স্বপ্নদোষ হয়েছে, আপনি বুঝতে পারেননি। বীর্যপাত হয়তো হয়েছে কিন্তু বোঝেননি, কাপড়ে শুকিয়ে গেছে। সাধারণত এর জন্য কাপড়ে দাগ হতেও পারে, নাও হতে পারে।
প্রশ্নঃ আমার একটি অণ্ডকোষ সঠিকভাবে নিচে নামেনি, কী করা উচিত? আমার বীর্যপাত হচ্ছে।
উত্তরঃ এ বিষয়ে শল্য চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঘটনাটা স্বাভাবিক নয়। এটিকে উপেক্ষা করা ঠিক না।
প্রশ্নঃ আমার লিঙ্গ মুণ্ডের ওপরে খয়েরি রঙের একটা ছাপ আছে। এটা অনেকদিন থেকে আছে। জ্বালাপোড়া বা ব্যথা করে না। এটা কি জন্ম দাগ হতে পারে।
উত্তরঃ হ্যাঁ। জন্ম দাগ হওয়ার সম্ভাবনা বেশি।
প্রশ্নঃ প্রস্টেট মালিশ ‘Prostatate massage’ এর গুরুত্ব কি? কতবার কিভাবে এটা করা উচিত।
উত্তরঃ এটা করতেই হবে এমন কোনো বিষয় নয়। অনেকে যৌনসঙ্গমের সময় এটা করে থাকে। এর কোনো প্রয়োজন নেই। তবে কোনো কোনো অসুখে এটা করা হয় যেমন- ক্যান্সার বা বড় প্রস্টেটের ক্ষেত্রে। ডাক্তাররা এটা করে থাকেন। খুব অল্প সময় লাগে এতে।
প্রশ্নঃ আমার মুসলমানি হয়নি। লিঙ্গের চামড়া পেছনে পুরোপুরি টানলে গোড়ার দিকে সাদা সাদা জমাট বাঁধা দলা দেখতে পাই। ধোয়ার চেষ্টা করেছি। কিন্তু তবুও ওগুলো সরে না। কী করব? আমি হস্তমৈথুন করি।
উত্তরঃ চামড়ার নিচে সাদা সাদা জিনিস স্বাভাবিকভাবে জমে, একে Smegma বলে। হস্তমৈথুন করলে এটা হয় না। ডাক্তারের পরামর্শ নেয়া যেতে পারে।
প্রশ্নঃ আমার লিঙ্গ আছে কিন্তু অণ্ডকোষ নেই। কী করা উচিত?
উত্তরঃ ডাক্তারের পরামর্শ নেয়া ভালো।
প্রশ্নঃ আমার বয়স সাড়ে পনেরো বছর। আমার বগলে চুল গজায়নি, লিঙ্গের গোড়ায় চুল গজায়নি। আমার অণ্ডকোষ নেমে আসেনি। এ অবস্থায় কোনো মেয়ের সাথে সঙ্গম করলে কি সমস্যা হবে? আমার কী করা উচিত।
উত্তরঃ ডাক্তারের পরামর্শ নিন।
প্রশ্নঃ আমার লিঙ্গ শক্ত হলে উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ে আমার মুখের দিকে। অনেক চেষ্টা করেছি নিচে নামানোর- নামে না। অনেকে বলে এরকম হলে সঙ্গম সম্ভব হয় না। আমার কি অপারেশন দরকার?
উত্তরঃ না। শক্ত হলে লিঙ্গ কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো আনুভূমিক (Horizontal) হয়। কখনো নিম্নমুখী হয়। কখনো ডানে বা বামে বেঁকে যায়। এসবই স্বাভাবিক অবস্থায়। কোনো রোগ নয় এবং এতে সঙ্গমে কোনো সমস্যা হয় না। লিঙ্গের অবস্থান ও আকার অনুযায়ী সঙ্গমের পজিশন ঠিক করে নিতে হয়।
প্রশ্নঃ আমার ডান অণ্ডকোষ বামটি থেকে দ্বিগুণ বড়। এটা ছোট করা যায় কিনা।
উত্তরঃ সত্যি সত্যিই দ্বিগুণ বড় হলে ডাক্তার দেখানো উচিত।
প্রশ্নঃ আমার প্রস্টেটাইটিস রোগ ধরা পড়েছে। সিপ্রোফ্লক্সাসিন ও আইবুপ্রফেন দিয়ে চিকিৎসা করেছি। কিন্তু লক্ষ্য করছি আমার বীর্য খুব আঠালো এবং দ্রুত স্খলন হয়ে যাচ্ছে। এটা কি শারীরিক না মানসিক সমস্যা?
উত্তরঃ ডাক্তার আপনাকে সাহায্য করতে পারেন এ ক্ষেত্রে। প্রস্টেট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্নঃ হস্তমৈথুন করলে কি অণ্ডকোষ ঝুলে পড়ে?
উত্তরঃ না।
প্রশ্নঃ দ্রুত স্খলন কি মানসিক সমস্যা না শারীরিক সমস্যা।
উত্তরঃ দুটোই হতে পারে। মানসিক চিকিৎসায় সমাধান না হলে ওষুধ দিয়ে চিকিৎসা করে দেখা যেতে পারে।
প্রশ্নঃ যৌনসঙ্গমের সময় আমার অদ্ভুত একটা অভিজ্ঞতা হচ্ছে। সঙ্গমের সময় আমি বীর্যপাতের সুখ অনুভব করি কিন্তু বীর্যপাত হয় না। প্রায় সবসময়ই হয় না, তবে এখন খুব ঘন ঘন হচ্ছে।
উত্তরঃ যদি বারেবারে এমন হয় ডাক্তারের পরামর্শ নিন। তবে কেউ কেউ ইচ্ছা করে লিঙ্গ মুণ্ড বা লিঙ্গের নিচের মূত্রনালী চেপে ধরে রাখে যাতে বীর্য না বেরিয়ে আসে।
প্রশ্নঃ বারে বারে অত্যধিক হস্তমৈথুন করার পর আমার অণ্ডকোষ ঝুলে পড়েছে এবং ওইভাবেই ঝুলে আছে। ঘটনাটা কি?
উত্তরঃ অণ্ডকোষ ঝুলেই থাকে কখনো কখনো খুব বেশি। এটা স্বাভাবিক। যত বয়স বাড়ে ততই তা ঝুলে পড়ে। অল্প বয়সে অণ্ডকোষ উপরে থাকে, খুব কম ঝোলে।
প্রশ্নঃ একবার বীর্যপাতের কতক্ষণ পর লিঙ্গ আবার শক্ত হয় ও সঙ্গমের জন্য তৈরি হয়?
উত্তরঃ যত বার বীর্যপাত হয় তার প্রতিবারেই লিঙ্গ শক্ত হওয়ার সময়টা বাড়তে থাকে। তবে ১০ মিনিট থেকে ৩০ মিনিট লাগে আবার শক্ত হতে। কারো কারো ২৪ গণ্টা লাগে।
প্রশ্নঃ আমার স্বামীর বয়স ২৭। ২ বছর ধরে চেষ্টা করছি গর্ভবতী হওয়ার জন্য কিন্তু পারিনি। তার কি শুক্রাণু সমস্যা আছে?
উত্তরঃ হতে পারে। এ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। শুক্রাণুর সংখ্যা ঠিক আছে না আপনার সমস্যা আছে এটা জানা যাবে।
প্রশ্নঃ ‘Viagra’ কি?
উত্তরঃ ভায়াগ্রা একটা ওষুধ। যে লিঙ্গ শক্ত হয় না ভায়াগ্রা দিয়ে তা শক্ত করা হয়। এটাকে ইরেক্টাইল ডিসফাংশন বলে। পূর্ণ তৃপ্তিদায়ক সঙ্গম করতে লিঙ্গ যথেষ্ট দীর্ঘ সময় ধরে শক্ত থাকার প্রয়োজন হয়- যদি তা না হয় তাকে ইরেক্টাইল ডিসফাংশন বলে।
প্রশ্নঃ ‘Levitra’ কি?
উত্তরঃ এটিও ভায়াগ্রার মতো অন্য একটা ওষুধ। ইরেক্টাইল ডিসফাংশন চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-জামায়াত সংঘর্ষ, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের হামলার মুখে পড়েছে পুলিশ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
শুক্রবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার গোপালনগরে এ ঘটনা ঘটে।
এদিকে হতাহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
নিহতরা হলেন- ওমরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ওয়ালিউল্লাহ (১৮), গোপালনগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান মতি (৪৫) এবং বাবুপুর গ্রামের মোহাম্মদ বদুর ছেলে রবিউল ইসলাম (২৫)।
এদের মধ্যে ওয়ালিউল্লাহ ও রবিউল ঘটনাস্থলে এবং মতিউর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ মহা পরিদর্শক মীর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আসামি ধরতে সেখানে গিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর হামলা হলে ১৩ জন পুলিশ সদস্য আহত হন। জানমাল রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়।”
সংঘর্ষের সময় তিনজন নিহত হওয়ার ‘খবর শুনলেও’ পুলিশ কোনো লাশ বা অভিযোগ পায়নি বলে জানান এই কর্মকর্তা।  
তিনি বলেন, র‌্যাব ও বিজিবিও পুলিশকে এই অভিযানে সহযোগিতা করে। এ সময় ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার ও নিহত ওয়ালিউল্লাহর চাচা আব্দুল মালেক (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এলাকায় পুলিশ আসে। এক পর্যায়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশের গুলিতে তার ভাতিজাসহ তিন জন নিহত হয় বলে আব্দুল মালেক জানান।
তিনি বলেন, “ওয়ালিউল্লাহ শরৎনগর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধি জানান, নিহত তিন জনের লাশ গোপালনগর, বাবুপুর ও ওমরপুর গ্রামে তাদের বাড়িতেই রাখা হয়েছে।
সংঘর্ষে আরো অন্তত ২০-২৫ জন আহত হন বলে এলাকাবাসী সাংবাদিকদের জানায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাংচুরের মামলার আসামি ধরতে রাত ৩টার দিকে শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে যায় পুলিশ। বিষয়টি টের পেয়ে জামায়াত-শিবিরের লোকজন পটকা ফুটিয়ে গ্রামে পুলিশ আসার খবর জানান দেয়।
পটকার শব্দ শুনে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন গোপালনগরে জড়ো হয়ে পুলিশকে ঘিরে ফেলে। এলাকার একটি বড় অংশে আমবাগান থাকায় লোকজন সেখান থেকেই পুলিশের ওপর আক্রমণ চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি যায়। ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সংঘর্ষ চলাকালে হতাহতের ঘটনা ঘটে বলে গোপালনগর গ্রামের লোকজন সাংবাদিকদের জানান।
পুলিশ-র‌্যাব-বিজিবি গোপালনগরেই অবস্থান করছেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এদিকে সংঘর্ষের পর জামায়াত-শিবিরকর্মীরা সকালে চাঁপাইনবাবগঞ্জ–সোনা মসজিদ সড়কের কয়েকটি স্থানে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করে এবং যান চলাচলে বাধা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম।
হতাহতের ঘটনার প্রতিবাদে রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।