Thursday, 17 December 2015

শীতে পায়ের যত্ন

ঠাণ্ডা মৌসুমে পা ফাটা; ত্বক খসখসে হয়ে যাওয়া; রুক্ষ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এমনকি পা ফেঁটে রক্ত বের হয়ে আসার ঘটনাও ঘটে থাকে। হাঁটতে গেলে ব্যথা অনুভব হয়। সর্বোপরি দেখতে অসুন্দর হয়। নিজের কাছেও অস্বস্তির শেষ থাকে না।তাই প্রয়োজন হয় বাড়তি যত্নের। ফাটা প্রতিরোধ করে পায়ের চামড়া মসৃণ করতে,



  1. শীতে কখনোয় খালি পায়ে হাঁটা যাবে না।
  2. পায়ে ধুলাবালি লাগলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করতে হবে।
  3. প্রতিদিন গোসলের আগে পায়ে তেল মেখে নিন। গোসলের সময় ঝামা ইট দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া দূর করতে হবে।
  4. প্রতিবার পা ধোয়ার পর ভালো করে মুছে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন লাগিয়ে নিন। প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো ভালো ক্রিম দিয়ে পা মাসাজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে এবং পা ফাঁটবে না।
  5. সপ্তাহে অন্তত দুইদিন উষ্ণ পানিতে পা ভেজাতে হবে। এতে শরীরের রক্ত প্রবাহ ভালো হয়।
  6. শীতে সুতি মোজা ব্যবহার করুন, ঠাণ্ডার হাত থেকে পাকে বাঁচাবে। এতে পা থাকবে পরিষ্কার, সুন্দর ও কোমল। যা আমাদেরকে অন্যের সামনে সৌন্দর্যের সঙ্গে রুচি তুলে ধরতে সাহায্য করবে।
  7. আর যাদের হাতে বাড়তি সময় আছে তারা ঘুরে আসতে পারেন কোন ভালো বিউটি সেলুন থেকে।