Thursday, 17 December 2015

গোলাপ জলের নানা উপকারি দিকসমূহ......

বলা হয়ে থাকে ‘দ্য কুইন অব বিউটি’ ক্লিওপেট্রা তার শাসনামলে রূপচর্চায় প্রতিদিন গোলাপ জল ব্যবহার করতেন। এটি ব্যবহার করেই নাকি তিনি তার সৌন্দর্য ধরে রাখতেন! এ তো হলো অনেক আগের কথা। কিন্তু আপনি কী জানেন বর্তমানেও রূপচর্চায় বেশ উপকারি গোলাপ জল? শুধু এ জল ব্যবহার করেই আপনি আপনার ত্বককে সর্বক্ষণ মসৃণ রাখতে পারেন। নিজেও থাকতে পারেন প্রফুল্ল। হ্যাঁ, কথাটি খুবই প্রাসঙ্গিক। সৌন্দর্য্যের চিকিৎসায় দারুণ কার্যকরী গোলাপ জল।


  • উদ্বিগ্নতা দূর করে: এর পুষ্পশোভিত সুবাস মন প্রফুল্ল রাখতে দারুণ কার্যকরী। এটি উদ্বিগ্নতা ও অবসাদ দূর করে মানসিক প্রশান্তি বয়ে আনে। তাই এটি ব্যব্হার করে আপনি অনেক স্বাচ্ছন্দ বোধ করতে পারেন।
  • তৈলাক্ত ত্বকের যত্নে: তৈলাক্ত ত্বকের যত্নে খুবই উপকারি গোলাপ জল। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও দারুণ কার্যকরী। দৈনন্দিন ব্যবহারে এটি নতুন করে ত্বকে প্রাণ সঞ্চার করতে সক্ষম।
  • চুলের যত্নে: খুশকি দূর করতে দারুণ কার্যকরী গোলাপ জল। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলের বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে।
  • চুলকানি দূর করে: গোলাপ জল ত্বকের প্রদাহ দূর করে। এতে রয়েছে ত্বক জ্বালাপোড়া বিরোধী উপাদান; যা ত্বকের চলকানি দূর করে।
  • পরিষ্কারক হিসেবে কাজ করে: এটি পরিষ্কারক হিসেবে বেশ কার্যকরী। নিয়মিত ব্যবহারে গোলাপ জল ত্বকের তৈলাক্তভাব ও ময়লা দূর করে। হ্যান্ডওয়াশ হিসেবেও এটি ব্যবহার করা যায়।
  • ঘুমাতে সাহায্য করে: আপনার ঘুম কম। কিছুতেই ঘুম হচ্ছে না। তাহলে প্রতিদিন শোয়ার সময় কয়েকফোটা গোলাপ জল আপনার বালিশে ছিটিয়ে দিন। তারপর শুয়ে পড়ুন। এটি আপনাকে ভালো ঘুমে ও সময়মতো জেগে উঠতে ম্যাজিকের মতো কাজ করবে।
  • সংক্রমণ দূরীকরণে: গোলাপ জলে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল বিরোধী উপাদান; যা ক্ষত, কাটা ও আঘাত প্রশমনে সাহায্য করে।
  • তারুণ্য ধরে রাখে: বয়স বৃদ্ধির সঙ্গে ত্বক কুচকে যায়, চামড়া ঝুলে যায়, ত্বকে ভাঁজ পড়ে। গোলাপ জলে রয়েছে বয়োবৃদ্ধি বিরোধী উপাদান; যা এসব দূর করে তারুণ্য ধরে রাখে।
  • নতুন টিস্যু জন্মাতে: গোলাপ জলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের কোষ শক্ত করতে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে।