Saturday, 1 February 2014

শত শত যৌন ক্রীতদাসী ছিলো গাদ্দাফীর!!

gd

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বহু তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ‘স্টোরিভাইল: ম্যাড ডগ- গাদ্দাফিস সিক্রেট ওয়ার্ল্ড’ নামে ডকুমেন্টারিটিতে প্রধানত গাদ্দাফির প্রাসাদের অভ্যন্তরের খবর বিভিন্ন মানুষের ইন্টারভিউয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
নতুন প্রকাশিত এক ডকুমেন্টরিতে দেখা গেছে, বিশেষ এক সুরক্ষিত বাড়িতে শত শত ছাত্রী ও তরুণীকে যৌন ত্রীতদাসী হিসেবে ব্যবহার করতেন।
সম্প্রতি এ ঘটনা প্রকাশ করেন একজন নারী। তিনি গাদ্দাফির এ ধরনের একটি আস্তানা থেকে পালিয়ে এসেছিলেন। এক নারীকে গাদ্দাফির বডিগার্ডর ধরে নিয়ে আসে। এরপর তাকে নগ্ন করে সেভ করানো হয় এবং মেকআপ করে জি-স্ট্রিং নামে একটি পোশাক পরানো হয়।
ওই প্রতিবেদনে গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, ওই সুরম্য বাড়িতে যেসব ক্রীতদাসীদের আনা হত তাদের সবাই ছিল কুমারী ছাত্রী।দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে তাদের নিয়ে আসা হতো। এরপর তাদের সাতে আনন্দ বিনোদন করতেন গাদ্দাফি। তবে তাদেরকে তিনি যৌন হয়রানিসহ ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
অনেক সময় তাদেরকে ‘শিক্ষা’ হিসেবে জোরপূর্বক পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হতো। যে বাড়িতে তাদের রাখা হতো, তাতে বিশেষ ধরনের কক্ষ ছিল। ওই বাড়িকে অনেকে ‘হেরেম খানা’ বলেও ডাকত। তাতে ডাক্তারি যন্ত্রপাতিসহ বিশেষ ধরনের যন্ত্র ও মেশিন দেখানো হয়েছে। এসব মেশিন ও যন্ত্র দিয়ে যৌন ক্রীতদাসীদের জোরপূর্বক মেডিক্যাল পরীক্ষা এবং পরবর্তীতে গর্ভপাত করানো হতো।
গাদ্দাফি সম্পর্কে নারী নির্যাতনের এ ধরনের অভিযোগ পাওয়া যায় তার মৃত্যুর প্রায় দুই বছর পরে। তবে যেসব তরুণীদের নিয়ে আসা হত তার কথিত হেরেমে, তাদের বিশেষ সুযোগ সুবিধাও দিতেন এই লৌহ মানব গাদ্দাফি।