Saturday, 1 February 2014

দাঁতের যত্নে কলার খোসা


download-1মানব দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে দাঁত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁত মুখের সৌন্দর্য প্রদর্শন করে। কিন্তু অতীব দুঃখের বিষয় পৃথিবীর বেশীর ভাগ মানুষই দাঁতের যত্নের ব্যাপারে উদাসীন। ফলশ্রুতিতে অল্প বয়সে অনেকেই আমরা দন্তহীনতা বা কৃত্রিম দাঁতের উপর নির্ভর হয়ে পড়ি। তাই দাঁত হারানোর পূর্বেই আমাদের দাঁতের যত্ন সম্পর্কে সচেতন হওয়া উচিত । আসুন জেনে নিই কলার খোসা দিয়ে কীভাবে দাঁতের যত্ন নেওয়া যায়।
চিকিৎসাবিজ্ঞানীদের কাছে দাঁতের যত্নে কলার খোসার উপকারিতা একটি পরীক্ষিত সত্য। কলাতে প্রচুর পরিমান পটাসিয়াম রয়েছে। কলা খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি। এছাড়াও কলার খোসা আপনার দাঁতকে আরও মজবুত ও সাদা করে তুলতে বিশেষ ভুমিকা পালন করে থাকে।
চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, যদি কোন ব্যক্তি দুই মিনিট ধরে কলার খোসা দাঁতের উপর ঘষে তবে এটি দাঁতের উপরে থাকা ময়লা ও দাগ দূর করে দাঁতকে সাদা করে তুলবে। মিনারেল ও ভিটামিনে ভরপুর কলার খোসা দাঁতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। যা দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারে।
এছাড়া অন্য কোন উপায়ে আপনার দাঁতকে উজ্জ্বল করতে চাইলে আপনাকে খরচ করতে হবে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু প্রাকৃতিকভাবে দাঁতকে সুন্দর করতে চাইলে প্রথমে কলার খোসা দিয়ে ভালো করে ঘষে নিন, তার পর ব্রাশ করুন। আর এর জন্য আপনাকে এক টুকরা কলার খোসা নিতে হবে আর দাঁতের চারপাশে ২ মিনিট ধরে ঘষতে হবে।
আর মাত্র ১৪ দিন এভাবে চেষ্টা করলেই, আপনি পেয়ে যাবেন অতি সুন্দর ঝকঝকে দাঁত, যেমনটি আপনি জন্মের সময় পেয়েছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরোডা রাজ্যের দাঁতের ডাক্তার ড্যারেন নিজের উপর এই পরীক্ষা চালান এবং মাত্র চৌদ্দ দিনেই তিনি এর ফল পান।
কীভাবে কলার খোসা দিয়ে দাঁত মাজবেন:
১. স্বাভাবিক নিয়মে আপনি দাঁত মাজতে পারেন নতুবা কলার খোসাকে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারেন। কলার খোসাতে থাকা পটাসিয়াম দাঁতের উপরে থাকা ময়লা দূর করে দাঁতকে মজবুত করে তোলে।
২. একটি কলার খোসার টুকরা নিন, তারপর দাঁতের চারপাশে আস্তে আস্তে ২ মিনিট ঘষুন। যা আপনার দাঁতকে সাদা করে তুলবে।
৩. রাতে ঘুমানোর আগে একই ভাবে কলার খোসা দিয়ে দাঁত মাজুন। এভাবে কিছুদিন করলেই আপনার দাঁতে জমা পাথর সরে যাবে।
৪. দিনে দুইবার কলার খোসা দিয়ে দাঁত মাজলে আপনার দাঁত হয়ে উঠবে আপনার শুরুর দিনের দাঁতের মত। দাঁত হবে আরো সুন্দর ও উজ্জ্বল।